মঙ্গলবার, মে ২৬, ২০২৬

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন অব্যাহত থাকবে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-০২ ১৬:৩৯:৩২
মঙ্গলবার (০২ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন অব্যাহত থাকবে। বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনে আমরা জয়ী হই। আওয়ামী লীগ এককভাবে ২৩৩টি আসনে জয়লাভ করে। আর এই বিএনপি বড় বড় কথা বলে, লম্পঝম্প করে, তারা পেয়েছিল মাত্র ৩০টি সিট। যে কারণে তারা ২০১৪ তে নির্বাচন করেনি। ২০১৮ তে নির্বাচনে প্রার্থী বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য করে নিজেদের মধ্যে গোলমাল করে সরে যায়। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে টানা ১৫ বছর ক্ষমতায় আছে। আমরা ক্ষমতায় এসে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, আমি জাতির পিতার কন্যা। কারও কাছে মাথা নত করি না, করব না। খালেদা জিয়া ক্ষমতায় এসেছিল গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে। আমি গ্যাস বিক্রি করতে চাইনি বলে ষড়যন্ত্র করে আমাকে আসতে দেয়নি।

এ জাতীয় আরো খবর