মঙ্গলবার, মে ২৬, ২০২৬

বিএনপি একটি সন্ত্রাসী দল,তারা বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে-প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১২-৩১ ০২:১৬:৪৯
মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশকে নিয়ে চক্রান্ত হচ্ছে। তবে বাংলাদেশকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। এসময় তিনি আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে সবাইকে ভোট দেয়ার আহ্বান জানান। এসময় শেখ হাসিনা বলেন, ১৫ বছরে নানা উন্নয়নে বাংলাদেশ বদলে গেছে। নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে। তারা খুনির দল। মানুষ মারার দায়ে তাদের বিচার হবে। এর আগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি বলেন যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তাদেরও একদিন শাস্তি পেতে হবে। এসময় তিনি বলেন দেশের অভ্যন্তরীণ কোন বিষয়ে আন্তর্জাতিক মহল নাক গলাতে আসলে তা মেনে নেয়া হবে না। শেখ হাসিনা বলেন বাংলাদেশে কেউ ভূমিহীন থাকবে না। বাবার স্বপ্ন ছিল বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন। তাঁর সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন বলে জানান শেখ হাসিনা। এর আগে সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরো খবর