বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

দি লু রো কি বা

  • জন্ম ভূমি
  • ২০২৩-১২-১৯ ০০:১৭:২৮

তুমি  এখন  কেমন আছো ?
বিজয়ের মাসে হেসে ওঠে  তোমার কোলে 
বছর ঘুরে আবার ফিরে  আসে 
১৬ই ডিসেম্বর ।
তোমার  নয় মাসের শতো কষ্টের যন্ত্রণা সহ্য করে 
তুমি  ঠিক  আগের মতোই আছো ।
তোমার জন্য  আজ ও আমরা 
লাল সবুজের পতাকার নীচে গেয়ে  উঠি 

আমার  সোনার বাংলা  আমি তোমায় ভালোবাসি ।

তোমার যোগ্য সম্মান কী  আমরা 
   দিতে  পেরেছি  মা  ?

আমরা কী ভুলে গেছি  সেই  একাত্তরের দিনগুলি? 
তাহলে  এখনো কেন এই নিষ্ঠুরতা!!
এর জন্য কী 
পিতা মাতা লাশের ওপর শিশুর  হামাগুড়ি? 
সাত মার্চ রেসকোর্স ময়দানে 
বংগবন্ধুর অগ্নিঝরা উচ্চারণে 
আমরা জেগে  উঠেছিলাম সব বাঙালিরা ।

সাথে একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ 
তীব্র স্রোতে ঢেউয়ে ঢেউয়ে 
গড়ে ওঠে ছিল  দৃঢ় প্রতিরোধ ।
আজ যোলো কোটি মানুষের বিজয়ের  অহংকার 
বাংলার প্রান্তর ফুল  ফল 
বৃক্ষ নদী পাখি  ও পতঙ্গ 
তোমার বিজয়ের  উল্লাসে 
বার বার জেগে ওঠে  নিজস্ব মহিমায় ।

সেই রাত 
সেই দিন 
ঘর পুড়লো 
কত কান্না,  মানুষের শতো শতো লাশ 
স্তব্ধ হয়ে গেল  পাখিরাও 

বিধবার সাদা  আচঁলে চোখের পানি ঝরলো কতো 
তেমনি  আজও ঝরছে  কেন  মা  তুমি বল? 

ভাই হারালাম,  বোন হারালাম পাক হানাদারদের 
হিংস্র ছোবলে নিমিষে নিভে গেল 
আলোর প্রদীপ ।

নাট্য মন্দির,  স্কুল  কলেজ,  পাঠাগার,  দোকান পাঠ 
মায়ের বুক  স্ত্রীর মমতা ।
প্রেমিকের উষ্ণ ভালো বাসা 
আর আমার বাবার করুণ চোখে দেখা 
লুটের দৃশ্য- --- আজও  আমার কাছে 
স্পষ্ট ছবি কথা বলে ।

প্রিয় জন্মভূমি  একাত্তরের যোলোই ডিসেম্বর 
সকালে ফিরে  এলোনা প্রিয় মানুষ টি ।
মা লুকিয়ে কাদঁলো সারাদিন- ----
আজ সেই বিজয়ের  উল্লাসে 
শুধু একটি নাম 
একটি সবুজ পতাকা 
এক নেতা, 
বংগবন্ধুর সোনার বাংলা ।

এখন  এই শতকে রক্তে ভেজা 
বিজয়ের  লাল তিলক 
একেঁ দিলাম  জন্মভূমি 
তোমার ললাটে 


এ জাতীয় আরো খবর