বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ন ন্দি নী আ র জু

  • বিজয় গাথা
  • ২০২৩-১২-১৮ ০৯:২১:৩০

১
স্বাগত আমার স্বাধীন-স্বরাজ
মাঠে ময়দানে কারখানা কলে;
ঊর্ধ্ব আকাশে লাল সবুজের
চিরউন্নত পতাকার তলে।
২
স্লোগান উত্তাল মিছিলের ছবি বজ্রমুষ্ঠি হাতে,
মুক্ত প্রাণে বাউলোচ্ছ্বাস-- মরমী একতারাতে;
একভাষা বলি, এক প্রাণে মিলি মসজিদ কিবা মঠে,
চির-অম্লান বাংলা আমার হৃদয় চিত্রপটে।
৩
স্বদেশ তোমার মাতৃক্রোড়ে 
অভূদ্যয়ের স্বপ্ন-সাজ,  
সূর্যোদয়ে সবুজে-শ্যামলে
নিখাদ গর্ব বিজয় তাজ... 
৪
শ্রদ্ধাবনত অরুণাদিত্যে
লাখো শহিদের নাম।
বিজয়ধ্বনিত স্মৃতি বিজড়িত
মুগ্ধ মাটির গান... 
৫
আজও দেয়ালে প্রতিধ্বনি,
কালের গর্ভে কান পেতে;
শিকল ভাঙা শপথের গান 
গর্জে দামাল জনস্রোতে।
৬
অবিনাশী-গাথা পাথর ফলকে;
মায়ের শরীরে মাটির ঘ্রাণে...
স্বদেশ আমার স্বাধীন আমরা 
 বীর-শহিদের প্রাণবলিদানে।

 


এ জাতীয় আরো খবর