সোমবার, মে ২৫, ২০২৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে নীতিগত সম্মতি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১২-১৭ ২১:১৫:৫০

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে  নীতিগত সম্মতি দিয়েছেন। রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে সেনা মোতায়েনের অনুরোধ জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সাক্ষাতের পর ইসি সচিব জানান, নির্বাচনের সময় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে সশস্ত্র বাহিনীর সদস্যরা মাঠে থাকবে। তবে কয়দিন দায়িত্ব পালন করবে তা এখনো নির্ধারিত হয়নি।

সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েনের বিষয়ে গত ১১ই ডিসেম্বর সশস্ত্র বাহিনী বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে অনুষ্ঠিত সেই বৈঠকে সশস্ত্র বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের পরিকল্পনা ও মেয়াদকাল এবং কিভাবে সহযোগিতা করবে সে সব বিষয়ে আলোচনা হয়।

No description available.
এরই ধারাবাহিকতায় রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোটে বেসমারিক প্রশাসনকে সহায়তা করার জন্য সামরিক বাহিনী নিযুক্ত করতে রাষ্ট্রপতিকে অনুরোধ করেন প্রধান নির্বাচন কমিশসনার। এসময় নির্বাচন কমিশন সচিব ও বঙ্গভবনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়ে রাষ্ট্রপতি সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। পরে বঙ্গভবনের গেইটে অপেক্ষমান সাংবাদিকদের বিস্তারিত জানান নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। 
ইসি সচিব জানান, সশস্ত্র বাহিনীর সদস্যরা কয়দিন দায়িত্ব পালন করবে তা পরে নির্ধারণ করা হবে। 


এ জাতীয় আরো খবর