ভালোবাসাহীন ভালোবাসার সম্পর্ক
নিয়ে যেতে পারে বহুদূর।
বিচ্ছিন্নতার দুঃশাসনে হয়ে যায়
নির্বাসনের দুঃসহ স্মৃতির প্রাচীর।
ক'টা সস্পর্কে থাকে অস্তিত্বের ছোয়া?
অস্তিত্বহীন সস্পর্ক গুলো হয়ে যায়
এক একটি বিষাদের নীল অভয়ারন্য।
আমাদের প্রেমহীন স্তব্ধতার সম্পর্কের
হোক সকল প্রতীক্ষার অবসান।।