বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

কুয়েতের আমির এর জীবনাবসান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১২-১৬ ২১:৩৬:৫৮

মারা গেছেন কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ্। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। তবে মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। 
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সাথে, কুয়েতে রাজ্যের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ-এর মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি।’ 
গত মাসে জরুরি স্বাস্থ্য সমস্যার কারণে আমির শেখ নওয়াফকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। 
সৎ ভাই শেখ সাবাহ আল-আহমাদআল-জাবের আল-সাবাহর (৯১) মৃত্রুর পর ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ নিয়েছিলেন শেখ নওয়াফ। তার ভাই যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেছিলেন।


এ জাতীয় আরো খবর