কত
বিনিদ্র রজনী
কেটেছে,
অক্টোপাসের মতো
আড়ষ্ট করে জরিয়ে থাকা
নিত্যকার কত ব্যাথা- বেদনার
স্মৃতিপথে হেটে হেটে।
এর
থেকে যেন মুক্তি নেই
এর থেকে যেন নেই পরিত্রাণ
অন্তত যতক্ষণ এই দেহে আছে প্রাণবায়ু।
কত
হাজার মাইল যে
পার করেছি পৃথিবীর পথে পথে
সুখস্মৃতি নিয়ে গেল হিমালয়ে কাঞ্চনজঙ্ঘায়
কখনো
উত্তাল সাগর ঢেউয়ে আমায় ভাসিয়ে নিয়ে যায়।
আবার
দু'পা ছড়িয়ে বসি আমি রসালো বৃক্ষতলায়
কালোজামের কালো রংয়ে কথা বলা দায়।
কখনো
শরতের মেঘহীন পালতোলা সাদা ভেলায় উড়িয়ে
কোন পরীর রাজ্যে রাজ্যেশ্বরীর আতিথেয়তায় আমি মুগ্ধ
ওযেন এক আজন্ম পরিচিত কোন স্বর্ণ।
আবার
কখনো নিঃসঙ্গতায় অতীত আসে
নিরবে, নিঃসংকোচে
ভেজা আঁখিপাতা,কষ্টদায়ী
কতশত ছবি যেন স্মৃতিপটে আঁকা
কেবলই দুঃসহ কেবলই চোখজ্বালা করা
পৃথিবীপৃষ্ঠে যেন এক অচেনা আগন্তুের
গগণবিদারি আর্তনাদ।।