ঘুরতে ঘুরতে ফিরে আসি
আবার সেই শূণ্য রেখায়।
একটা গন্তব্যহীন গন্তব্যের পানে রোজ ছুটে চলি
আবার ফিরে ফিরে আসি
সেই শূণ্য রেখায়।
আমার শূণ্যতা কি কখনও পূরণ হবার নয়
নাকি আমি মৃতপ্রায় এক অক্ষম নদী-
যার জল ধারণ করবার কোনও যায়গা নেই।
আজ বৃষ্টি ঝড়ুক এই মনে
ভাসিয়ে নিক দু`কুল
ফিরে আসুক মহাপ্লাবন
হৃদয় আমার শিক্ত হোক।।