আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যেকার দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছে। আলোর সল্পতার কারণে প্রথম দিনের খেলা নির্দিষ্ট সময়ের চেয়ে আগে শেষ হয়। তাই দ্বিতীয় দিনের ৯ টা ১৫ মিনিটে খেলা শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু মাঠ ভেজা থাকার কারণে দুপুর দুইটা নাগাদ ম্যাচ আম্পায়াররা দ্বিতীয় দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করেন।
এর আগে, মিরাজ ও তাইজুলের স্পিন জাদুতে ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে অলঅউট হয় ১৭২ রান। বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিম করেন ৩৫ রান। কিউইদের হয়ে স্যান্টনার ও ফিলিপ্স তিনটি করে উইকেট নেন।