ভালোবাসা তো এমনই হয়
তোমার সাথে আমার সম্পর্ক কেমন জানো ?
চুলের সাথে চিরুনীর সম্পর্ক যেমন
শাড়ীর সাথে সেফটিপিন এর যেমন
শার্টের সাথে বোতামের সম্পর্ক যেমন
যেমন রেজরের সাথে দাঁড়ির
তেমনই আমরা দুজন।
একজন আর একজনকে ছাড়া চলেনা যেন
কেটে ফেলি, ছিড়ে ফেলি, মুচড়ে ফেলি
আবার পরিপাটি করে গুছিয়ে রাখি...
ভালোবাসা তো এমনই হয় বলো।