মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

দুই দিনের ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১২-০৭ ১৯:৩৩:৩১

আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুই দিনের ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এর আগে সকালে টুঙ্গিপাড়ার দিকে উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
এ ছাড়াও সফরে তিনি স্থানীয় নেতাকর্মীর সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে তার।

দুই দিনের সফরে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় প্রশাসন, জেলা ও উপজেলা আওয়ামী লীগ এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছে। নেতাকর্মীর মধ্যে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা।
সফরের প্রথম দিন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এ দিন নিজ বাড়িতে রাত কাটিয়ে আগামীকাল শুক্রবার সকালে নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাবেন তিনি। সেখানে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীর সঙ্গে তার মতবিনিময় কর্মসূচি রয়েছে।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সফরকে কেন্দ্র যাতে কোনো ধরনের নাশকতা না হয়, সেই কারণে টুঙ্গিপাড়াসহ গোটা জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।


এ জাতীয় আরো খবর