বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

কুয়েটের শিক্ষক সমিতির ইনডোর গেমস্ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

  • মনোজ কুমার মজুমদার
  • ২০২৩-১২-০৭ ১৬:২৩:৪১

০৭ ডিসেম্বর, ২০২৩ঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর শিক্ষক সমিতির আয়োজনে ইনডোর গেমস্্ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ০৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় শিক্ষক সমিতির ক্লাবে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। সমিতির সভাপতি প্রফেসর ড. হেলাল-আন-নাহিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক সমিতির নির্বাহী কমিটির সদস্যসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন
 

 


এ জাতীয় আরো খবর