রবিবার, মে ৩১, ২০২৬

বাংলাদেশ বাঁচাতে হলে নদীকে বাঁচাতে হবে-প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১২-০৪ ২০:০০:১৬

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বাঁচাতে হলে নদীকে বাঁচাতে হবে। তাই যেকোন পরিকল্পনা করতে হলে, নদী সুরক্ষার কথা মাথায় রেখেই করার নির্দেশ দিয়েছেন তিনি। 
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার চারপাশের নদীসমূহের দুষণরোধ ও নাব্যতা রক্ষার লক্ষ্যে প্রণীত মাস্টার প্ল্যানের আলোকে সমীক্ষা প্রতিবেদন উপস্থাপনা সভায় শেখ হাসিনা এই নির্দেশনা দেন। 
এ সময় প্রধানমন্ত্রী বলেন, নদী দুষণ রোধ করতে হবে এবং নাব্যতা ধরে রাখতে হবে। তাহলেই নদীগুলো বেঁচে থাকবে। 

 


এ জাতীয় আরো খবর