নিরাপদ সড়ক চাই , দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে নিসচা এর ৩০তম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন উপলক্ষে বিরিশিরি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আলোচনা, র্যালি ও প্রতিবন্ধি এবং দরিদ্র অসহায় পরিবারে ছাগল বিতরণ করা হয় ।
নিরাপদ সড়ক চাই , দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্টান আরম্ভ হয় ।প্রধান অতিথি হিসাবে ছিলেন বিরিশিরি ইউনিয়নের চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে ছিলেন আবুল কালাম আজাদ, অনুষ্ঠান উদ্বোধক ছিলেন কৃষিবিদ জনাব মোঃ শহিদ উদ্দিন । সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ নুরুল আলম ।

আলোচনায় অংশ নিয়ে নিরাপদ সড়ক চাই - এর সভাপতি বলেন নিরাপদ সড়ক চাই একটি সেচ্চাসেবী সংগঠন । সরকারের উন্নয়ন সহযোগী হিসাবে কাজ করছে । নিরাপদ সড়ক আন্দোলনের পাশাপাশি দরিদ্র অসহায় পরিবারে ঘর নির্মাণ, বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য, বস্ত্র ও ত্রাণ সামগ্রীসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে - নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ইরিয়াস কাঞ্চন এর নেতৃত্বে ।
অনুষ্ঠান শেষে দুর্ঘটনারোধে ও জন সচেতনতা বাড়াতে রাস্থায় লিফলেট বিতরণ করা হয় ।