শনিবার, জুন ১৩, ২০২৬

ছিন্নমূল পথ শিশুদের নিয়ে খুলনায় নিসচার পিঠা উৎসব

  • মাহবুবুর রহমান মুন্না
  • ২০২৬-০১-৩০ ১৯:২৪:২৫

নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে ছিন্নমূল পথ শিশুদের নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে খুলনা মহানগরীর লবনচরার আমতলার বালুর মাঠে সমাজের হতদরিদ্র পথশিশু এবং সুবিধাবঞ্চিত অর্ধশত শিশুদের মুখে হাঁসি ফোঁটাতে এ পিঠা উৎসবের আয়োজন করে নিসচা খুলনা মহানগর শাখা।
নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সভাপতিত্বে পিঠা উৎসবের সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের খুলনা জেলা সংবাদদাতা কামাল মোস্তফা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন। প্রধান বক্তা ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, সমাজ সেবক মো. জাকির হোসেন জমাদ্দার, সেরা রাধুনী ১৪২৭ নাদিয়া নাতাশা ও নারী উদ্যোক্তা মনিরা রত্না ।
এ সময় উপস্থিত ছিলেন নিসচার খুলনা শাখার সহ-সাধারণ সম্পাদক মো. আবু মুছা, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, দপ্তর সম্পাদক তানিয়া সুলতানা, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. শাহ নেওয়াজ, জিয়াউল হক মিলন, ডালিয়া আক্তার, রোদেলা আক্তার রেশমী, গাজী সেলিম, মো. লিটন শেখ, রহমতুল্লাহ, শরিকুন জয়, আনিশা প্রমুখ।
পিঠা উৎসবে লন্ডনে চিকিৎসাধীন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করা হয়।

 


এ জাতীয় আরো খবর