আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ। দেশ তাদের দিকে চেয়ে আছে তারা শিক্ষিত মানুষ হয়ে দেশে আলো ছড়াবে, কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বা শিক্ষক হয়ে দেশ গড়ার দায়িত্ব নিবে, মানবিক মানুষ হয়ে মানবতার সেবক হবে এটাই আমাদের কাম্য। তাই প্রত্যেক পিতা—মাতা সন্তানকে সুন্দর মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আপ্রান চেষ্টা চালান—
সন্তানরা অনেক বড় মানুষ হবে এই আশা—স্বপ্নে বিভোর হয়ে সন্তানের পাশে থেকে শিক্ষিত মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যান। সময়ের প্রেক্ষাপটে—শিক্ষার বিষয়ে পিতা—মাতা এতোই সচেতন যে, দেখা যায় খুব সকালে ঘুম থেকে উঠে অনেকেই সন্তানকে নিয়ে টিউশনি কিংবা কোচিং এ পেঁৗছানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। অনেক মা সন্তানের জন্য স্কুলের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকে। অবাক হতে হয়! সন্তানকে অতি ভালো বাসার ফলে অথবা সন্তানদের আবেগিক চাপে লেখা পড়ার ভালো ফলাফলের আশায় পিতা—মাতা যখন ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পড়–য়া ছাত্র—ছাত্রীদের হাতে স্মার্ট ফোন দেন তখন কি তারা মোবাইলে লেখাপড়ার জন্য লাইভ ক্লাস গুলো ও বিভিন্ন সলভগুলো দেখে শেখার চেষ্টা করে? যারা লাইভ ক্লাশগুলো করে ও দেখে শেখার চেষ্টা করে তাদের কাছে ভালো প্রত্যাশা করা যায়। আর যারা মন্দ সাইট গুলো দেখে সময় নষ্ট করে শারিরীক ও মানসিক বিকারগ্রস্থ হয় এরা যে অবলিলায় সুন্দর ভবিষ্যৎকে নষ্ট করে জীবনকে সমুলে নাশ করছে আমার কি ভেবে দেখেছি? মানুষ সভাবগত ভাবে যেখানে নিষেধ সেখানে কৌতুহলী হয়ে ওঠে।
কয়েকদিন আগে একজন পিতার কাছে শুনলাম ছেলে এইচ.এস.সি পরীক্ষার্থী সারারাত দরজা বন্ধ করে রাত জেগে পড়ে। কয়েক দিন পর লোকটির সাথে আবার দেখা, লোকটিকে ছেলের কথা জিজ্ঞেস করতেই দুঃখ প্রকাশ করে বললো, ভাই আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি হবে? প্রশ্নটি আমাকে কৌতুহলী করে তুললো, জিজ্ঞেস করলাম কেন ভাই?
লোকটি বললো—ছেলে বই না পড়ে সারারাত মোবাইল ঘাটে, মোবাইলে কি করে জিজ্ঞেস করতেই পিতার ওপর ক্ষব্ধ হয়ে ওঠে। কয়েক মাস আবারও দেখা এবার ছেলের কথা জিজ্ঞেস করতেই বললো, এইচ.এস.সি ফেল করেছে।
দেখা যায়—অনেক স্কুলগামী কিশোর কােঁধ ব্যাগ নিয়ে স্কুলে না গিয়ে নির্জন গাছের নিচে মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা গ্যাম কিংবা অশ্লিল সাইট গুলোতে গিয়ে সুন্দর একটি জীবনকে বিপন্ন করে তুলছে—এই কিশোর বয়সে অনেকেই মরণ ঘাতি নেশায় আসক্ত হয়ে মৃত্যুর দিকে ঢলে পড়ছে!
এই ক্ষেত্রে পিতা—মাতাদের উচিত সন্তান স্কুলে না গিয়ে কি করছে? সে ব্যপারে সচেতন হতে হবে। স্মার্ট মোবাইলের ব্যপারে সতর্ক থাকতে হবে। সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে দেশ একটি সুন্দর জাতি পাবে।
লেখকঃ কবি ও শিক্ষক
পীরগঞ্জ,ঠাকুরগাঁও