বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

১৫ সদস্যের দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল ঘোষণা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-২৬ ০৯:৪১:২০

১৫ সদস্যের দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল ঘোষণা করেছে সেদেশের ক্রিকেট বোর্ড।বাংলাদেশের বিপক্ষে সিরিজ সামনে রেখে দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দিবেন লড়া উলভারডাট। 
আগামী মাসে বাংলাদেশ নারী দলের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা। তেসরা থেকে ৮ই ডিসেম্বর পর্যন্ত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 
আর তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২৩শে ডিসেম্বর পর্যন্ত। এই সিরিজে অংশ নিতে শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।


এ জাতীয় আরো খবর