আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি খুলনা অঞ্চলের ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। পরে সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন সরকার প্রধান।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে খুলনাজুড়ে এখন সাজ সাজ রব। এ উপলক্ষে নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে উন্নয়নের বিল বোর্ড দিয়ে সাজানো হয়েছে। খুলনা পরিণত হয়েছে উৎসবের নগরীতে।
প্রায় ৬ বছর পর খুলনায় প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে গোটা খুলনা মহানগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। স্টেডিয়াম, সার্কিট হাউজ ও সার্কিট হাউজ ময়দানে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সর্বদা নজরদারির জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এর আগে, সবশেষ ২০১৮ সালের ৩ মার্চ খুলনা সার্কিট হাউজ ময়দানে সমাবেশে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।