বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

শেষ হল বাংলাদেশের বিশ্বকাপ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-১১ ২৩:১০:১২

পুনেতে এবারের বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের নবম ও শেষ খেলায় বাংলাদেশ ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। আগে ব্যাট করে ৮ উইকেটে ৩০৬ রান তোলে বাংলাদেশ। জবাবে ম্যাচ সেরা মিচেল মার্শের সেঞ্চুরিতে ৪৪ ওভার ৪ বলেই জয় পায় অস্ট্রেলিয়া। আগেই সেমিফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়া পয়েন্ট তালিকার তৃতীয় স্থান ধরে রাখলো। 
ভারত বিশ্বকাপ যাত্রাটা শেষ পর্যন্ত দুঃস্বপ্নই থেকো গেলো বাংলাদেশ ক্রিকেট দলের। ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের ভেন্যুগুলোতে খেললেও, নিজেদের ভাগ্য বদল হয়নি বাংলাদেশের। পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন মাঠে এবারের আসরে নিজেদের নবম ও শেষ খেলায় বাংলাদেশ হতাশা নিয়েই মাঠ ছেড়েছে। মিচেল মার্শের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশকে হেসে খেলে হারিয়েছে অস্ট্রেলিয়া। 
আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তানজীদ তামিম ও লিটন দাস ৭৬ রান যোগ করেন। উইকেটে সেট হয়েও অপ্রয়োজনী শট খেলে আউট হন তানজীদ তামিম। টিকে থেকে দলকে বড় রান করার বদলে প্রতিপক্ষ বোলারকের উইকেট উপহার দিয়ে আসেন লিটন দাসও। ম্যাচের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় জুটি গড়ে দলের রানের চাকা সচল রাখেন। 
কিন্তু, আবারো অপ্রয়োজনীয় ভাবে রান আউট হয়ে বিদায় নেন নাজমুল শান্ত। তাওহীদ হৃদয়ের ভুলে রান আউট হন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও। তবে বিশ্বকাপে নিজের প্রথম হাফ সেঞ্চুরি পেয়েছেন তাওহীদ হৃদয়। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করে হৃদয় আউট হন। তাতে ৮ উইকেটে ৩০৬ রান তোলে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে, অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ট্রাভিস হেড শুরুতে ফিরলে হোঁচট খায় অজিরা। তবে মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার জুটি গড়ে অস্ট্রেলিয়াকে জয়ের পথে নিতে থাকেন। ওয়ার্নার ৫৩ রানে আউট হলেও সেঞ্চুরি পান মার্শ। এছাড়া হাফ সেঞ্চুরি পান স্টিভেন স্মিথ। ম্যাচ সেরা মার্শ ১৭৭ ও স্মিথ ৬৩ রানে অপরাজিত থেকে দলকে সহজ জয় এনে দেন। 


এ জাতীয় আরো খবর