বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

অবরোধ এর সমর্থনে খানজাহান আলী থানা বিএনপির মিছিল

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-১১-০২ ১৮:৪৬:৫০
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ এক দফা দাবিতে বিএনপি - জামায়াত ঘোষিত ৩ দিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে খানজাহান আলী থানা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে অবরোধ এর সমর্থনে বৃহস্পতিবার বেলা ২ টায় ফুলবাড়ীগেটে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য, যোগীপোল ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক, খানজাহান আলী থানা বিএনপির সদস্য সচিব ও যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আব্বাস এর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আব্দুস সালাম , কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ ইমদাদুল হক , আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন ,মোঃ মামুন শেখ , মোঃ শওকত হোসেন হিট্টু ,মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম সোহেল , আল আমিন হাওলাদার , মোঃ জুয়েল হাওলাদার, মোঃ সাইদুজ্জামান, আসলাম শেখ, রশিদ পাটোয়ারী, মাসুম বিল্লাহ, মোঃ শহিদ, মোঃ হেলাল হাওলাদার, রবিউল ইসলাম, সাদ্দাম হোসেন আবু, মিকাইল ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দের নামে মামলা খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের নিন্দা ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহানগর শাখার সভাপতি একরামুল হক হেলাল, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খায়রুজ্জামান সজীবসহ নগর ও জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অর্ধ শতাধিক নেতা-কর্মীর নামে গায়েবী মামলা দায়ের করায় সদর থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষে থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের আহবায় শেখ বিলাল হোসেন, সদস্য সচিব মোহাম্মদ ইমদাদ মোড়ল , সেচ্ছাসেবক দল নেতা আলামিন হোসেন, ফারুক হোসেন, মেহেদী হাসান মামুন, মোহাম্মদ মাসুম হোসেন, মোঃ সোহাগ হোসেন, মোহাম্মদ বাহাউদ্দিন, জিএম লিটন, আলাউদ্দিন পাটোয়ারী,মোঃ মোশারফ হোসেন, হেমায়েত উদ্দিন, মোঃ তুহিন হোসেন, মোহাম্মদ জাকারিয়া, নুর ইসলাম, নজরুল ইসলাম,আমির হোসেন।

এ জাতীয় আরো খবর