বুধবার, জুন ২৪, ২০২৬

বিএনপির ডাকা আগামীকাল রবিবারের হরতালকে সমর্থন ও মহাসমাবেশে হামলার নিন্দা জানিয়েছে ৫ দলীয় বাম জোট

  • কমরেড তারেক ইসলাম বিডি
  • ২০২৩-১০-২৮ ১৮:৩৭:৫৯

আজ ২৮ অক্টোবর শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ৫ দলীয় বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড ডাঃ এম এ সামাদ বলেন, প্রথমেই আমার বিএনপির আজকের মহাসমাবেশে পুলিশের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ বিএনপির এই আন্দোলন এদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের আন্দোলন। সংবিধান স্বীকৃত সভা সমাবেশ করার অধিকার এই ফ্যাসিবাদ সরকার হরণ করতে চায়। বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে চায় এই ফ্যাসিবাদ সরকার।
তিনি আরও বলেন, আগামী কাল রবিবার দেশব্যাপী বিএনপি যে হরতাল ডেকেছে আমরা ৫ দলীয় বাম জোট  সমর্থন জানাচ্ছি। এবং অবিলম্বে পদত্যাগ করে দল নিরপেক্ষ  সরকারের অধীনে নির্বাচনের দাবি করছি।

 


এ জাতীয় আরো খবর