বুধবার, আগস্ট ১৯, ২০২৬

নয়াপল্টনেই শনিবার মহাসমাবেশ করতে চায় বিএনপি-মির্জা ফখরুল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১০-২৭ ১৮:৩২:১৩

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নয়াপল্টনেই শনিবার মহাসমাবেশ করতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ফখরুল বলেন, বিএনপির মহাসমাবেশের উদ্দেশ্য এই সরকারকে পদত্যাগে বাধ্য করা। 
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার ১৫ বছরে পুরো রাষ্ট্র কাঠামো দলীয়করণ করে জোর করে ক্ষমতায় বসে আছে। গত দুটি জাতীয় নির্বাচন প্রহসনে পরিণত করে বেআইনিভাবে ক্ষমতায় বসে আসে। সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি আরও বলেন, রাষ্ট্রের সকল সংকট নির্বাচনকে কেন্দ্র করে। জনগনের সরকার গঠন না হলে দেশের অর্থনৈতিক রাজনৈতিক সংকট নিরসন সম্ভব হবে না।
প্রধানমন্ত্রী নিরপেক্ষ নির্বাচনের কথা বললেও প্রতিদিন সরকারের দমন নিপীড়ন বেড়েই চলেছে। নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করছে। বিরোধীদলের নেতারা যাতে নির্বাচন করতে না পারে সেজন্য সাজা দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। 
ফখরুল বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে বহু নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাদের মুক্তি দাবি। শুধু ঢাকা নয়, সারাদেশে গ্রেফতার চালাচ্ছে।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তো বলেছি, মহাসমাবেশ আমরা নয়াপল্টনেই করতে চাই। চিঠি দিয়েছি, আর মুখেও বলে দিয়েছি। আর আগামীকাল আমাদের যে মহাসমাবেশ, এই মহাসমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এখানে করতে চাই।’


এ জাতীয় আরো খবর