বুধবার, আগস্ট ১৯, ২০২৬

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগকে জয়ী করার কথা বলেছেন প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১০-২৬ ২৩:২৭:৫২

ব্রাসেলসে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ হত্যাকারী ও দুর্নীতিবাজ বিএনপি জামায়াত যাতে আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগকে জয়ী করার কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আগামি নির্বাচন যাতে কেউ ভন্ডুল ও প্রশ্ন বিদ্ধ করতে  না পারে সে বিষয়েও সবাইকে সজাগ থাকার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
বেলজিয়াম সফরের শেষ দিন বৃহস্পতিবার নিজের আবাসস্থল থেকে প্রবাসী বাংলাদেশীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালী যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেয়ায় বাংলাদেশের মর্যাদা অনেক বেড়েছে। এসময় বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় এটি সম্ভব হচ্ছে। এসময় বিএনপিকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তিনি বলেন, আগামি নির্বাচনে তারা যাতে ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সবাইকে লক্ষ্য রাখতে হবে।
আগামি নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে। তারা যাতে সফল না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার কথাও বলেন সরকার প্রধান। দেশের জনগণের ক্ষতি করার চেষ্টা করছে দলটি। 
তথ্য প্রযুক্তির অপব্যবহার করে আওয়ামী লীগের সংসদ সদস্য ও নেতাদের বিরুদ্ধে গুজব রটানো হচ্ছে, সে বিষয়েও সবাইকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। আন্দোরনের নামে বিএনপি নৈরাজ্য করলে কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এ জাতীয় আরো খবর