বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেড জয় পেয়েছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১০-২৩ ০৯:৩৫:৫৬

ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে। ইংল্যান্ডের ব্রামাল লেন স্টেডিয়ামে ম্যান ইউ ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক শেফিল্ড ইউনাইটেডকে। 
খেলার প্রথমার্ধের ২৮ মিনিটে স্কট টমিনয়ের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৪ মিনিটে ওলিভার বার্নির গোলে শেফিল্ড ইউনাইটেড সমতায় ফিরলে ১-১ গোলে থেকে বিরতিতে যায় দুই দল। 
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৭৭ মিনিটে ডিওগো ড্যালটের গোলে ফলাফল দ্বিগুন হয় ম্যানচেস্টার ইউনাইটেড। 
এদিকে, খেলার বাকি সময় আর কোন দল গোল না করতে পারলে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের। 


এ জাতীয় আরো খবর