কপিলমুনি (খুলনা) সংবাদদাতা
আগামী ২২শে অক্টোবর ২৩ জাতীয় সড়ক দিবস উপলক্ষে পাইকগাছায় সড়ক দুর্ঘটনার বিষয়ে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রসা,গ্রাম পুলিশদেরকে নিয়ে সচেতন মুলক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দিন ব্যাপি অনুষ্টানের সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের পাইকগাছা শাখার সভাপতি এইচ,এম,শফিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এস,এম,মোস্তাফিজুর রহামন পারভেজ,সহ সভাপতি আঃ আজিজ দুর্ঘটনা বিষয়ক অনুসন্ধন সম্পাদক এস এম আলাউদ্দীন সোহাগ,মোঃ আবু ইলিয়াস,মিনারুল ইসলাম,দয়াল ভান্ডারী,ফরিজুল ইসলাম,আলমুন ইসলাম ,সবুর আলআমিন পলাশ মাস্টার প্রমুখ।