শনিবার, মার্চ ৭, ২০২৬

শাজাহানপুরে নিসচা'র লিফলেট বিতরণ ও ক্যাম্পিং অনুষ্ঠিত

  • আনসার আলী
  • ২০২৩-১০-১৮ ০১:১৪:২৩
নিরাপদ নিউজঃ (শাজাহানপুর-বগুড়া) থেকে আনছা আলী আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি ঘোষিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা), উপজেলা শাখার উদ্যোগ লিফলেট বিতরণ ও সড়ক নিরাপত্তা ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিসচা উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন আলম (প্যানেল চেয়ারম্যান, মাঝিড়া ইউনিয়ন পরিষদ), সাধারণ সম্পাদক আনছার আলী (এন এস সি),সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী (সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ, মাঝিড়া ইউনিয়ন শাখা), সহ-সাধারণ সম্পাদক আব্দুস সোবহান পুটু (শ্রমিক নেতা),দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান তোফা (মানবাধিকার নেতা), যুব বিষয়ক সম্পাদক আবু জাফর, নিসচা কার্যকরী সদস্য মাষ্টার আনোয়ার হোসেন, আব্দুল করিম,উজ্জল হোসেন, সাইফুল ইসলাম, আব্দুস সালাম, ইমান আলী প্রমুখ।

এ জাতীয় আরো খবর