বুধবার, জুলাই ২৯, ২০২৬

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে দুর্বল আফগানরা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১০-১৫ ২৩:৫৫:০২

চলমান ভারত বিশ্বকাপ ক্রিকেটে প্রথম চমক দেখালো আফগানিস্তান। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে দুর্বল আফগানরা। দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের কাছে ৬৯ রানে হারে ইংলিশরা। টস হেরে আগে ব্যাট করে এক বল বাকি থাকতে ২৮৪ রানে আলআউট হয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২১৫ রান তুলতে সমর্থ হয় ইংল্যান্ড। ম্যাচ সেরা হন মুজিব উর রহমান।
ভারত বিশ্বকাপ ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছেনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের। উদ্বোধনীয় খেলায় নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটের বড় ব্যাবধানে হেরে আসর শুরু হয় ইংল্যান্ডের। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় জয় পেলেও নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে পরাজয়ের লজ্জায় ডুবলো ইংলিশরা। আফগানিস্তানের কাছে ৬৯ রানে হেরে ভারত বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অঘটানের শিকার হলো জস বাটলাররা। 
দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের দেয়া ২৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারে ইংল্যান্ড ওপেনার জনি বেয়ারস্টোকে ফেরান ফজল হক ফারুকি। এরপর অভিজ্ঞ ব্যাটার জো রুটকে ১১ রান বোল্ড আউট করে প্যাভিলিয়নে পাঠান মুজিব উর রহমান। দুই উইকেট পতনের পর হ্যারি ব্র“ককে সঙ্গে নিয়ে দলকে খেলায় ফেরাতে চেষ্টা করেন আরেক ওপেনার মালান। তবে ব্যাক্তিগত ৩২ রানে মোহাম্মদ নবির বলে ইব্রাহীম জাদরানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন মালান।
ক্রিজে এসে ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক বাটলারও। ব্যক্তিগত ৯ ও দলীয় ৯১ রানে নাভিন-উল-হকের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
এরপর ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি লিয়াম লিভিংস্টোনও। ব্যক্তিগত ১০ রান করে রশিদ খানের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন এই ইংলিশ ব্যাটার। দলের হয়ে একাই লড়াই করতে থাকেন হ্যারি ব্রুক। তবে ব্যাক্তিগত ৬৬ রানে ব্র“ক আউট হলে জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় ইংলিশদের। এরপর শেষ দিকে আদিল রশিদ, মার্ক উডের ব্যাটে শুধু পরাজয়ের ব্যাবধান কমাতে পেরেছে ইংল্যান্ড। শেষ পর্যন্ত ২১৫ রানে আলআউট হয় ইংলিশরা। মুজিব উর রহমান ও রশিদ খান নেন তিনটি করে উইকেট।
এর আগে, ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইকরাম আলীর জোড়া ফিফটিতে ২৮৪ রানের লড়াকু পুঁজি পায় আফগানরা। ইংল্যান্ডের আদিল রশিদ নেন তিন উইকেট। ২১শে অক্টোবর মুম্বাইয়ে বিশ্বকাপে নিজেদের চতুর্থ খেলায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড।

 


এ জাতীয় আরো খবর