বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

গোলাপগঞ্জে মুক্তিযুদ্ধা পরিবারের উপর হামলা ও মিথ্যা মামলার সুষ্ঠ তদন্তের দাবী

  • গোলাপগঞ্জ প্রতিনিধি :
  • ২০২৩-১০-১২ ১৯:২৭:৪৮
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বীর মুক্তিযুদ্ধা হারিছ আলীর পরিবারের উপর হামলা ও মিথ্যা মামলার সুষ্ঠ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১২ অক্টোবর) উপজেলার ঢাকাদক্ষিন বাজারের একটি অভিজাত হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযুদ্ধা হারিছ আলীর বিধবা স্ত্রী হাসনা বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বড় ছেলে মইন উদ্দিন। তিনি উল্লেখ করেন, গত ২৩ আগস্ট ২০২৩ ইং ভোর সাড়ে ৭ টার সময় আলেক আহমদের নেতৃত্বে ৬-৭ জন তাদের বসতঘরে অতর্কিত হামলা চালায়। হামলায় হারিছ আলীর স্ত্রী হাসনা বেগম (৬২), বড় পুত্র মইন উদ্দিন (৪৫), দ্বিতীয় পুত্র জয়নাল আহমদ (৩৮), পুত্রবধূ রিনা বেগম উপযুক্ত আঘাতে মারাত্মক জখম হন। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় আমাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে আমার বড় ছেলে মইন উদ্দিন বাদী হয়ে ১৮/০৮/২০২৩ ইং তারিখে গোলাপগঞ্জ মডেল থানায় ০১/ আলেক আহমদ (৪০), ০২/ ছালেক আহমদ (৪২), ০৩/ লায়েক আহমদ (৩৭), সর্বপিতা আব্দুল হান্নান, ০৪/ মারুফ আহমদ (২০), ০৫/ মাসুদ আহমদ (১৯) উভয় পিতা ছালেক আহমদ, ০৬/ মুসলিমা (৩২) স্বামী আলেক আহমদ, ০৭/ রুবি বেগম (২৭) স্বামী লায়েক আহমদ সর্বসাং দড়া পর্বচক, থানা : গোলাপগঞ্জ। যাহা মামলা নং ১৯। মামলাটি নথিভূক্ত হওয়ার পর বিবাদীরা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদলতে আমাদের উপর একটি মিথ্যা মামলা দায়ের করে। যাহা পরবর্তীতে গোলাপগঞ্জ মডেল থানায় ২১৩/২০২৩ নং মামলা রেকর্ড হয়। যে মামলায় বর্তমানে আমরা জামিনে আছি। পাশাপাশি আলেক আহমদ গং বিভিন্ন মাধ্যমে আমাদের প্রাণে মারার হুমকি প্রদান করছে এবং এ ও বলে বেড়াচ্ছে তারা জামিনে এসে আমাদের কে বাড়ি থেকে উচ্ছেদ করে দিবে। লোকমুখে আরও শুনা যাচ্ছে তারা আমাদের বিরুদ্ধে হয়রানি মূলক আরেকটি মামলার পায়তারা করছে। এখন আমরা আমাদের পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। লিখিত বক্তব্যে হাসনা বেগম প্রশাসনসহ উর্ধতন কর্তৃপক্ষের কাছে তাদের উপর হামলার সুষ্ঠ বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের আবেদন জানান। এসময় মামলা ও চিকিৎসার বিভিন্ন কাগজপত্র প্রদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা হারিস আলীর পরিবারের হাসনা বেগম, মইন উদ্দিন, পারভীন বেগম, রিনা বেগম, চেরাগ আলী, নূর উদ্দিন আহমদ ও তরিছ আলী।

এ জাতীয় আরো খবর