বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মহেশখালীর গোলাল সোলতান হত্যা মামলার এজাহারভুক্ত ৪ আসামী পালিয়ে যাওয়ার সময় লোহাগাড়া থানা পুলিশের হাতে

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৩-১০-১০ ২৩:৪৯:৫৫

মহেশখালী কক্সবাজার ১০ অক্টোবর ২০২৩
গোলাল সোলতান হত্যামামলার এজাহার সূত্রে জানা যায়-
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের তেলিপাড়া এলাকায় গত ১৮ আগষ্ট ২০২৩ইং তারিখ দুপুরে গোলাল সোলতান, পিতা-মৃত মদন আলী নাতি জিহান স্থানীয় পুকুরের পানিতে পড়ে গেলে উক্ত বিষয়ে
স্থানীয় সাহাব উদ্দিন (২৫)পিতা আমান উল্লাহ,আলেয়া বেগম(৪৫)স্বামী আমান উল্লাহ.নুরুন নেছা (২০) পিতা আমান উল্লাহ,সেলিনা আক্তার(৩৫)স্বামী মোঃ আনছারের সহিত গোলাল সোলতান এর তর্ক বিতর্ক হয়। 
উক্ত ঘটনার জের ধরে একইদিনে সন্ধ্যায়  উপরোক্ত আসামীরা তাহাদের দলীয় আরো ৪/৫ জন সহ লোহার রড, হাতুড়ী, ইট, লাঠিসোটা ইত্যাদি সহকারে বে-আইনী জনতা গঠন পূর্বক ছোট মহেশখালী তেলিপাড়া এলাকায় গোলাম সোলতানকে আক্রমন করে এলোপাতাড়ী মারপিট করে রক্তাক্ত জখম করে হত্যার উদ্দেশ্যে অন্ডকোষ চাপিয়া ধরে। 
গোলাল সোলতানের শোর চিৎকার শুনি আশ পাশের লোকজন আগাইয়া আসিতে দেখিয়া আসামীরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে লোকজনের সহযোগিতা  গোলাল সোলতানকে চিকিৎসার জন্য মহেশখালী হাসপাতালে নিয়া আসি।
কর্তব্যরত ডাক্তার জখম গুরুতর বিধায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করলে তার মেয়ে সেনোয়ারা বেগম আত্মীয় স্বজনের সহায়তায় পিতা গোলাল সোলতানহে কক্সবাজার সদর হাসপাতালে নিয়া যাই এবং ভর্তি করাইয়া চিকিৎসার ব্যবস্থ করে।
গোলাল সোলতান  কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার গত ১৯/০৮/২০১৩ ইং তারিখ রাত ১.৪০ ঘটিকার সময় মৃত্যু বরণ করেন।
পরে হাসপাতাল কর্তৃপক্ষের সংবাদের ভিত্তিতে কক্সবাজার মডেল থানা পুলিশ কক্সবাজার সদর হাসপাতালে নিহত গোলাল সোলতানের  মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করিয়া ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ময়না তদন্ত শেষে নিহত গোলাল সোলতান এর মৃত দেহ বাড়ীতে আনিয়া দাফন-কাফন সম্পন্ন করে।
পরে নিহত গোলাল সোলতান এর মেয়ে সেনোয়ারা বেগম বাদী হয়ে- ১.সাহাব উদ্দিন (২৫)পিতা আমান উল্লাহ,২.আলেয়া বেগম(৪৫)
স্বামী আমান উল্লাহ, ৩.নুরুন নেছা (২০) পিতা আমান উল্লাহ, ৪. সেলিনা আক্তার(৩৫) স্বামী মোঃ আনছার সর্ব সাং তেলিপাড়া ছোট মহেশখালী অজ্ঞ নামা ৪/৫ জনসহ মোট ৯ জনকে  আসামি করে গত ২১শে আগষ্ট মহেশখালী থানায় একটি হত্যামামলা রুজু করে। যার মামলা নং ১৯/১৪৩
সেই থেকে আসামীরা আত্মগোপন চলে যায়,গত কাল চট্রগ্রামে পালিয়ে যাওয়ার সময় লোহাগাড়া থানা পুলিশের চেকপোস্ট গোলাল সোলতান হত্যা মামলার এজাহার ভক্ত ৪ আসামী গ্রেপ্তার হয়।
লোহাগাড়া থানা পুলিশ উক্ত আসামীদের মহেশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন,বর্তমানে আসামীরা মহেশখালী থানা হেফাজতে রয়েছে।

 


এ জাতীয় আরো খবর