পর্দা উঠেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৩-১০-০৫ ১৩:৩৬:৫১
- Print
আজ (বৃহস্পতিবার) ভারতের আহমেদাবাদে পর্দা উঠেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছে গত আসরের দুই ফাইনালিস্ট দল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ড। টস জিতে নিউজিল্যান্ড ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, শিরোপা ধরে রাখতে প্রতিটি ম্যাচকেই গুরুত্ব দিয়ে এগুতে চায় ইংল্যান্ড। অন্যদিকে, নিউজিল্যান্ডের লক্ষ্য জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা। যদিও দলে বেশ কয়েকজন ইনজুরি সমস্যায় ভুগছেন। এই ম্যাচে খেলবেননা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
দুই দল এখনপর্যন্ত ৯৫টি একদিনের ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয়েছে। এরমধ্যে ইংল্যান্ডের জয় ৪৫টি ও নিউজিল্যান্ডের জয় ৪৪টিতে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী খেলা শুরু হচ্ছে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।
ইংল্যান্ড স্কোয়াড
জস বাটলার ( অধিনায়ক ও উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, ডেভিডমালান, জোরুট, বেন স্টোকস, লিয়াম লিভিং স্টোন, মঈন আলী, স্যামকুরান, ক্রিসওকস, আদিলরশিদ, মার্ক উড, হ্যারিব্রুক, গাসঅ্যাটকিনসন, রিসটপলে, ডেভিডউইলি
নিউজিল্যান্ড স্কোয়াড
টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভনকনওয়ে, উইলইয়াং, ড্যারিলমিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ম্যাটহেনরি, ট্রেন্ট বোল্ট, লকিফার্গুসন, টিমসাউদি, মিচেল স্যান্টনার, জেমস নিশাম