বুধবার, জুন ২৪, ২০২৬

নিসচা গোলাপগঞ্জ উপজেলা শাখা লিফলেট বিতরণ অনুষ্ঠিত

  • গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২৩-১০-০৩ ০০:১৮:৩৯

সিলেটের গোলাপগঞ্জে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস  উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জনসচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি কার্যক্রম শুরু করেছে।
এ কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেল ৪ টায় গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনীতে চালক,যাত্রী,পথচারী ও ব্যাবসায়ীদের মাঝে সচেতনতামূলক ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।এ সময় লিফলেট বিতরণ চলাকালীন নেতৃবন্দরা বলেন মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচি চলমান থাকবে বলে নিসচা'র দ্বায়িত্বশীলগন জানান।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ ইলিয়াস আহমদ, সহ-সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাহমুদ, সহ-সাধারন সম্পাদক,সুলতান মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক শামীম আহমদ, সদস্য মোস্তাফিজুর রহমান খান নাঈম,এহসান আহমদ,ও সাধারণ সদস্য  হাবিল আহমদ প্রমুখ

 


এ জাতীয় আরো খবর