রবিবার, নভেম্বর ২২, ২০২৬

ডুমুরিয়ায় নিসচা সভাপতি খান মহিদুল ইসলাম প্রেসক্লাব নির্বাচনে যুগ্ম সম্পাদক নির্বাচিত

  • ডুমুরিয়া প্রতিনিধি:
  • ২০২৬-১১-২১ ১৮:২৯:০১

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি খান মহিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডুমুরিয়া প্রেসক্লাবের হলরুমে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসক্লাবের মোট ৪১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। খান মহিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা পরিবারের পক্ষ থেকে প্রিয় সহোযোদ্ধার প্রতি রইলো প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।
পাশাপাশি তাঁর আগামী দিনের পেশাগত ও সাংগঠনিক জীবনের সাফল্য কামনা করেছেন 

 


এ জাতীয় আরো খবর