সোমবার, নভেম্বর ৯, ২০২৬

জিয়াউর রহমানকে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা হিসাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে-জিয়া সংসদ

  • জহুরুল ইসলাম মখর
  • ২০২৬-১১-০৮ ১৯:১৩:০৩

অদ্য ৮-১১-২০২৬ ইং রোজ রবিবার বেলা দুপুর ২ ঘটিকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি শফিকুল কবির মিলনায়তন এ "জাতীয় বিপ্লব ও সংহতি দিবস" উপলক্ষে জিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা এবং সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল "জিয়া এবং বাংলাদেশী জাতীয়তাবাদ"। জিয়া সংসদের কেন্দ্রীয় সভাপতি কবি সৈয়দ নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাংবাদিক- কলামিস্ট- মিডিয়া ব্যক্তিত্ব নজমুল হক নান্নু। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জনাব মাহিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি'র সহ- ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, প্রগতিশীল জাতীয়তাবাদী দল- পিএনপি'র চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন, গ্লোবাল লিডার নিজাম এম রহমান, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আকন্দ, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালনা পরিষদ সদস্য খন্দকার ফরহানা ইয়াসমিন আতিকা, জাতীয়তাবাদী ছাত্রদল নেতা তারেক হাসান মামুন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলনেতা মোঃ মফিজুল ইসলাম টুকু, জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা মোঃ মিরাজ হোসেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলনেতা নাদিম আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ক্বারী গোলাম মোস্তফা।
সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ই নভেম্বরে সংঘঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। সে সাথে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের অভ্যুদয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনন্য ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
সভায় জিয়া সংসদের অন্যতম দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে "বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা" হিসাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করার সাথে অতিথিবৃন্দ এবং বক্তারা একাত্মতা প্রকাশ করেন।

 


এ জাতীয় আরো খবর