সোমবার, নভেম্বর ৯, ২০২৬

প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের কৃতজ্ঞতা প্রকাশ

  • সংবাদ বিজ্ঞপ্তি
  • ২০২৬-১১-০৯ ১৭:৫৩:৫৪

জাতীয় সংসদ ভবন এলাকাকে শতভাগ ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা আহছানিয়া মিশন।
সোমবার (৯ নভেম্বর’২৬) দুপুরে ঢাকা আহছানিয়া মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, জাতীয় সংসদ ভবন দেশের গণতন্ত্র, আইন প্রণয়ন ও জাতীয় নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই গুরুত্বপূর্ণ এলাকাকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা একটি সময়োপযোগী ও জনস্বাস্থ্যবান্ধব উদ্যোগ। এ সিদ্ধান্ত তামাক নিয়ন্ত্রণে সরকারের ইতিবাচক অঙ্গীকারের প্রতিফলন এবং তামাকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তামাকের ধোঁয়ায় প্রায় ৭০০০ ধরণের রাসায়নিক পদার্থ রয়েছে যার মধ্যে প্রায় ২৫০ ধরণের রাসায়নিক পদার্থ মানবদেহের জন্য ক্ষতিকর এবং মারাত্মক রোগ সৃষ্টি করে ও যা প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপায়ী উভয়ের মৃত্যু ঘটায়। বাংলাদেশে প্রতিবছর তামাকের কারণে প্রায় ২ লক্ষ মানুষ প্রাণ হারায় । গ্যাটস এর তথ্যমতে আচ্ছাদিত কর্মক্ষেত্রে ৪২.৭% ও সরকারী কার্যালয়ে ২১.৬% অধূমপায়ী নারী-পুরুষ পরোক্ষ ধূমপানজনিত স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।
পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে অধূমপায়ীদের রক্ষা করতে, ধূমপানের কারণে শুধু তামাক ব্যবহারকারীরাই ক্ষতিগ্রস্ত হন না, বরং পরোক্ষ ধূমপানের শিকার হয়ে অধূমপায়ী নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও অন্যান্য নাগরিকও নানা স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হন। তাই জাতীয় সংসদ ভবন এলাকায় ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার এ উদ্যোগ জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
গত রবিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে দেয়া প্রধানমন্ত্রী এ ঘোষণা দেশের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও তামাকমুক্ত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 

 


এ জাতীয় আরো খবর