সোমবার, নভেম্বর ৯, ২০২৬

অসুস্থ সহকর্মীকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন এমপি ফরিদ,তারেকের শারীরিক অবস্থার খোঁজ নিলেন

  • গাজী মোহাম্মদ আবু তাহের,
  • ২০২৬-১১-০৮ ১১:৩৬:২৯

;মহেশখালী (কক্সবাজার)
রাজনৈতিক জীবনের দুঃসময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে  সক্রিয়  ভূমিকা  রাখা  সাবেক  ছাত্রনেতা ও সহকর্মীর  অসুস্থতার  খবর  পেয়ে  হাসপাতালে  ছুটে গেলেন   কক্সবাজার-২   আসনের     সংসদ    সদস্য আলমগীর  মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। ব্যক্তিগত সহকারী  তারেকের  শারীরিক অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে  গিয়ে  তাঁর  চিকিৎসার  খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন তিনি সংসদ সদস্যের এমন  উপস্থিতি  অসুস্থ  সহকর্মীর  প্রতি   দায়িত্ববোধ, আন্তরিকতা ও মানবিক সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবে উপস্থিত ব্যক্তিদের নজর কেড়েছে।
শনিবার (৭ নভেম্বর)হাসপাতালে চিকিৎসাধীন তারেক কে দেখতে  যান   সংসদ   সদস্য  আলমগীর  মুহাম্মদ মাহফুজ   উল্লাহ   ফরিদ।  এ সময়  তিনি   তারেকের শারীরিক  অবস্থার  বিষয়ে খোঁজ নেন এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানার চেষ্টা করেন।
হাসপাতালে  এ সময়  সংসদ  সদস্যের  সঙ্গে উপস্থিত ছিলেন-   মহেশখালী   উপজেলা    নির্বাহী    কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি)রুবায়েত আহম্মেদ, মহেশখালী থানার অফিসার ইনচার্জ  (ওসি)  মোঃ   আব্দুস  সোলতান, কুতুবজোম ইউনিয়ন   পরিষদের   নবনিযুক্ত    প্রশাসক    আব্দুর রহিমসহ  বিএনপি  এবং  অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন   পর্যায়ের    নেতাকর্মীরা।  তারেক  মহেশখালী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।  রাজনৈতিক অঙ্গনে তিনি দুঃসময়ের রাজপথের   একজন  সাহসী  ও  সক্রিয়  কর্মী হিসেবে পরিচিত। বর্তমানে  সংসদ  সদস্য  আলমগীর  মুহাম্মদ মাহফুজ  উল্লাহ  ফরিদের  ব্যক্তিগত  সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর   অসুস্থতার    খবরে   রাজনৈতিক    সহকর্মী  ও শুভাকাঙ্ক্ষীদের   মধ্যে    উদ্বেগের     সৃষ্টি     হয়েছে। হাসপাতালে গিয়ে সংসদ সদস্যের খোঁজখবর নেওয়ার ঘটনায়   অসুস্থ   তারেকের  প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি    রাজনৈতিক   সহকর্মীদের   পারস্পরিক সম্পর্ক ও মানবিক বন্ধনের বিষয়টিও সামনে এসেছে।


এ জাতীয় আরো খবর