বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

কালিহাতীতে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আব্দুস সাত্তার,
  • ২০২৬-১০-২৮ ২৩:০১:০৭

টাঙ্গাইল প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে মাছের পোনা অবমুক্তকরণ, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে কালিহাতী উপজেলা, পৌর ও এলেঙ্গা পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পাশাপাশি উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান এবং সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি মো. লুৎফর রহমান মতিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শুকুর মাহমুদ, ড্যাব নেতা অধ্যাপক শাহ আলম তালুকদার, ছাত্রদলের সাবেক সভাপতি মোজাম্মেল হক হিরো, টাঙ্গাইল জিয়া পরিষদের সভাপতি আব্দুল আউয়াল, কৃষিবিদ এস এম এ খালিদ, কালিহাতী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক ও লুৎফর রহমান লেলিন, উপজেলা যুবদলের সদস্য সচিব হাসমত আলী রেজা, আহ্বায়ক কমিটির সদস্য মো. রাশেদ তালুকদারসহ স্থানীয় নেতাকর্মীরা।

 


এ জাতীয় আরো খবর