বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

শিরোমণি বাইপাসে আদালতের আদেশ অমান্য করে গাছ কাটার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-০৯-২৯ ২১:৩৩:১৩

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি বাইপাস সড়কের বরফ কল সংলগ্ন জমির মূল্যবান বিভিন্ন প্রজাতির গাছ আদালতের কারণ দর্শানোর আদেশ অমান্য করে কেটে ফেলার তীব্র অভিযোগ উঠেছে।  
আদালতের নথি সূত্রে জানা যায়, খুলনা জেলার সহকারী জজ আদালত (ফুলতলা)-এ ২০২৪ সালের দেওয়ানী ৬৯/২৪ নম্বর মোকাদ্দমায় বাদী শেখ মইনুল হকের দায়ের করা দরখাস্তের প্রেক্ষিতে বিবাদী ১/ আব্দুল কুদ্দুস শেখ ,পিতা: মৃত শেখ আব্দুর রাজ্জাক, সাং- শিরোমণি, থানা- খানজাহান আলী, জেলা- খুলনা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞ আদালত থেকে "বিবাদীর বিরুদ্ধে কেন অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হইবে না"-মর্মে নোটিশ প্রাপ্তির ০৭ (সাত) দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া সত্তে¡ও তা অমান্য করে উক্ত জমিতে থাকা মূল্যবান গাছ কেটে ফেলা হচ্ছে বলে জানা গেছে।  
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিরোধপূর্ণ জমিতে থাকা একাধিক গাছ ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে এবং কাটা গাছের গুঁড়ি ও বিপুল পরিমাণ কাঠের লক ঘটনাস্থলে স্তূপ করে রাখা হয়েছে। আদালতের নির্দেশনা ও আইনি প্রক্রিয়াকে কোনো তোয়াক্কা না করে এবং আদালত অবমাননা করে এভাবে মূল্যবান গাছ কেটে ফেলায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  
উল্লেখ্য, অভিযুক্ত মৃত রাজ্জাক শেখের পুত্র মো. কুদ্দুস শেখের বিরুদ্ধে অসাধু উপায়ে বিদ্যুৎ ব্যবহার ও কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে বিজ্ঞ বিদ্যুৎ আদালত, খুলনায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ওজোপাডিকো), বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ কর্তৃক দায়ের করা পৃথক দুটি সিআর মামলা চলমান রয়েছে।
ওজোপাডিকো মামলার নথি সূত্রে জানা যায়, থ্রি-ফেজ প্রিপেইড মিটারে টেম্পারিং ও সার্ভিস তার লিক করে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে সহকারী প্রকৌশলী মুস্তাফিজ হাসান বাদী হয়ে ৬,৭৬,৭৯৩/- টাকার পেনাল বিল আদায়ের লক্ষ্যে প্রথম মামলাটি (সিআর ২৬৯/২৫, তারিখ: ২৩/১১/২০২৫) দায়ের করেন। পরবর্তীতে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটায় সহকারী প্রকৌশলী কিশোর ঢাকইদার বাদী হয়ে ১১,৪৯,৬৮৯/- টাকা আদায়ের লক্ষ্যে দ্বিতীয় মামলাটি (সিআর ১৬১/২৬, তারিখ: ১৩/০৯/২০২৬) দায়ের করেন।
আদালতের আদেশ অমান্য করে গাছ কাটা এবং সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার মতো ধারাবাহিক বেআইনি কর্মকাÐের তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের বিরুদ্ধে দ্রæত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন সচেতন এলাকাবাসী।  

 


এ জাতীয় আরো খবর