মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

উদার আকাশ পত্রিকার পাঠ উন্মোচন

  • শৌল বৈরাগী
  • ২০২৬-০৯-২৮ ১০:৫৫:০৮

পশ্চিমবঙ্গের নদীয়া জেলা থেকে বহুল প্রচারিত উদার আকাশ প্রকাশন,ঈদ-শারদ উৎসব সংখ্যা ১৪৩৩। লেখক-গবেষক ফারুক আহমেদ’র সম্পাদিত সুন্দর প্রচ্ছদযুক্ত প্রকাশনাটি ডরপ’র বৃহস্পতির আড্ডার অনাড়ম্বর আয়োজনে ‘পাঠ উন্মোচন’ হয় ঢাকাস্থ  শেওড়াপাড়া, বাংলাদেশে। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও সংস্কৃতিমণা সরকারি বেসকারি ও এনিজিও’র উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দসহ হল ভর্তি আরো অনেকে। মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সর্ব জনাব মুন্সি আলাউদ্দিন আল আজাদ-সচিব,ধর্মবিষয়ক মন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,বিশেষ অতিথি ছিলেন মুহম্মদ হাসান খালেদ-উপ-মহাব্যবস্থাপক, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন - পিকেএসএফ। উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক আবদুর রাজ্জাক-লেখক-ব্যাংকার, ডা. জনাব রাজিয়া বেগম, জনাব মাজেদা শওকত, ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ উদ্দিন (অবঃ), আজহার আলী তালুকদার – অবসরপ্রাপ্ত সবিচ, উন্নয়ন ইতিহাস লেখক শফিকুল ইসলাম, অলক মজুমদার, রত্না তালুকদার, মোহাম্মদ যোবায়ের হাসান উপ-নির্বাহী পরিচালক-ডরপ ও কলামিষ্ট প্রমুখ।
বাংলাদেশের সংস্কৃতিমনা, লেখক ও মাতৃবন্ধু এএইচএম নোমান‘র উন্নয়ন রাজনীতির গোঁড়ার কথা এবং কবি ও সাহিত্যক রোকেয়া ইসলাম’র ’ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান’ লেখা দু’টি প্রকাশিত হওয়ায় সকলে উচ্ছ্বসিত। বাংলাদেশের পাঠককুল পত্রিকার মেকআপ, গেটআপ এবং পত্রিকার কলেবর’র ভূয়সী প্রশংসা করেন। ডরপ’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘উদার আকাশ’র পাঠ উন্মোচন অনুষ্ঠানটি আরো বেশী অর্থবহ হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ নূরুল আমিন-পরিচালক বাংলাদেশ কৃষি ব্যাংক এবং সভাপতি, ডরপ।

 


এ জাতীয় আরো খবর