সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

ছয় প্রতিষ্ঠান সিলগালা,জরিমানার পরও ভাসমান তেল বিক্রয়কেন্দ্র চালু সিলগালা রক্ষার দায়িত্ব কার?

  • গাজী মোহাম্মদ আবু তাহের,
  • ২০২৬-০৯-২৭ ২০:২৪:২০

মহেশখালী (কক্সবাজার) 
লাইসেন্সবিহীন  ভাসমান  তেল  বিক্রয়কেন্দ্রের বিরুদ্ধে প্রশাসনের   অভিযান, সিলগালা  ও  জরিমানার পরও ফের  ব্যবসা  চালুর   অভিযোগ  উঠেছে  মহেশখালীর তাজিয়াকাটা  ও  ঘটিভাঙ্গা এলাকায়। এতে প্রশাসনের অভিযানের কার্যকারিতা ও সিলগালা করা প্রতিষ্ঠানের ওপর নজরদারি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়ঃ-
সম্প্রতি তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে  লাইসেন্সবিহীন  পাঁচটি ভাসমান তেল বিক্রয় কেন্দ্র  ও   একটি দোকান  সিলগালা  করা হয়। একই অভিযানে  দুটি  প্রতিষ্ঠানকে   মোট ৬০  হাজার টাকা জরিমানা  করা  হয়েছিল।  কিন্তু   অভিযোগ   রয়েছে, অভিযানের পর সিলগালাভেঙে তেল বিক্রির কার্যক্রম শুরু   হয়েছে। এতে প্রশ্ন উঠেছে মহেশখালী উপজেলা  
প্রশাসন  অভিযান  চালিয়ে প্রতিষ্ঠান সিলগালা করার পর সেটি পাহারা বা নিয়মিত তদারকির  দায়িত্ব কার? 
সিলগালা  ভেঙে   পুনরায়  সরকারি  জায়গার উপরে  ভাসমান তেল বিক্রয় কেন্দ্র ও একটি দোকানের ব্যবসা চালানো  হলে  সংশ্লিষ্টদের  বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা  নেওয়া হয়েছে কি না, সেটিও জানতে চাইছেন স্থানীয়রা।
এ বিষয়ে  মহেশখালী  উপজেলা  নির্বাহী  কর্মকর্তা ইমরান  মাহমুদ  ডালিম   বলেন, “তাজিয়াকাটা  ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন পাঁচটি ভাসমান তেল বিক্রয়কেন্দ্র ও একটি দোকান সিলগালা এবং দুটি  প্রতিষ্ঠানকে  ৬০ হাজার  টাকা জরিমানা করা হয়েছিল। তারা  পুনরায় কার্যক্রম চালু করলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তবে স্থানীয়দের প্রশ্ন,সিলগালা করার পরও যদি একই প্রতিষ্ঠান  আবার  ব্যবসা  চালু  করতে  পারে,  তাহলে আগের  অভিযানের  আইনগত প্রভাব কতটা কার্যকর হচ্ছে?শুধু অভিযান ও জরিমানা নয়, সিলগালা ভঙ্গের অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা  নেওয়া  এবং  ভবিষ্যতে  এমন  ঘটনা  ঠেকাতে নিয়মিত  নজরদারি  নিশ্চিত  করার দাবি জানিয়েছেন তারা।


এ জাতীয় আরো খবর