শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

সেনপাড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-০৯-২৭ ১৮:০৬:০৪

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার দৌলতপুর থানাধীন সেনপাড়া তিন রাস্তার মোড় ব্যবসায়ী কল্যাণ সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টায় সমিতির নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ সভার আয়োজন করা হয়।
সমিতির সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক মো. এমদাদুল হক। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বাপ্পি।
সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান সান্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক সদস্য মো. শাহাবুদ্দিন বুদ্ধি, সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, কোষাধ্যক্ষ মুহাম্মদ আলী হায়দার, প্রচার সম্পাদক মো. ইব্রাহিম হোসেন এবং নির্বাহী সদস্য মো. নাজিম হোসেন, মো. মনির হোসেন, মো. ইমাম হোসেন, মো. শেখ জিকির হোসেন, মো. নবী হোসেন ও মো. ফুল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বাপ্পি ব্যবসায়ীদের সার্বিক কল্যাণে দিকনির্দেশনামূলক নানা পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, "ব্যবসায়ীদের ওপর সাধারণ মানুষের আস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনোভাবেই যেন বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন না হয় সেদিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যেন সহনীয় ও যৌক্তিক থাকে, সে লক্ষ্যে ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।"
আলোচনা সভা শেষে ব্যবসায়ী নেতাদের মাঝে এক নৈশভোজ ও প্রীতিভোজের আয়োজন করা হয়, যার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চমৎকার এই আয়োজনের সমাপ্তি ঘটে।

 


এ জাতীয় আরো খবর