শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৯-২৭ ১৭:৫৩:২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  সদও উপজেলায় মহানন্দা নদীতে ডুবে তরুন দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন, সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং নবাবগঞ্জ সরকারি কলেজের উচ্চ মাধ্যামিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সামিউল ইসলাম সান(১৮) এবং একই গ্রামের আব্দুস সোবহানের ছেলে ও মহিপুর কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাব্বির রহমান(১৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার(২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দিয়াড় ধাইনগর ঘাটে গোসলে নামে একই গ্রামের প্রতিবেশী ও বন্ধু চার তরুন। এর মধ্যে দুজন তীরে উঠতে সক্ষম হলেও ডুবে যায় তাঁদের  সাঁতার না জানা অন্য দুই বন্ধু সান ও সাব্বির।  ঘটনা টের পেয়ে স্থানীয়রা  দ্রুত তৎপরতা চালিয়ে ওই দুজনকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু ও ইউপি সদস্য ইউসুফ আলী বলেন, দুপুরে গ্রামের মাঠে ফুটবল খেলার পর চার বন্ধু এক সাথে নদীতে গোসলে নামে। এর মধ্যে রক্ষা পাওয়া দুজন ডুবে যাওয়া দুজনকে উদ্ধারে চেষ্টা করলেও ব্যর্থ হয়। তবে ঘটনাটি স্থানীয়দের নজরে আসলে  তাঁরা এগিয়ে এসে ডুবে যাওয়া দুজনকে উদ্ধার করেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন  ঘটনা নিশ্চিত করে বলেন, নৌ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জীবন চন্দ্র বলেন, পুলিশ মরেদহ উদ্ধার করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ। 


এ জাতীয় আরো খবর