বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে ২ কোটি টাকা মূল্যের ২ কেজি হেরোইনসহ কারবারি গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৯-২৪ ১৬:১৪:২৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় এসআারবির অভিযানে  ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইন সহ মো. হানিফ (২০) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। তিনি সদর উপজেলার ইসলাসপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তেররশিয়া শাহজাহান বিম্বাােসরটোলা (লেণাহাপাড়া) গ্রামের মো.রুহুলের ছেলে। ওই যুবকের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ এনেছে  এসআরবি।
এসআরবি জানায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  ওই যুবকের নির্মাণাধীণ বসত বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির নির্মাণাধীণ বাথরুমের ভেতর  অভিনব কায়দায় প্লাষ্টিকের ক্রেটে (ঝুড়ি) লুকানো ১ কোটি ৮২ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের এক কেজি আটশত ছাব্বিশ গ্রাম হেরোইন পাওয়া গেলে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার(২৪ সেপ্টেপম্বর) সকাল ১১টার দিকে এসআরবি-৫ ব্যাটালিয়ন, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত শুরু হয়েছে।  


এ জাতীয় আরো খবর