বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সরকারি কলেজের ছাদ থেকে পচ্ছিন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৯-২৪ ০৯:৫২:১৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরুপনগর এলাকায় অবস্থিত বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজের চারতলা ভবনের ছাদে থেকে শ্রী কিশোর (৪০) নামে এক পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার বারঘরিয়া মহল্লার  গহিলবাড়ি গ্রামের মৃত বাদল জামাদারের ছেলে। কিশোর ওই কলেজের অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী  শ্রীমতি শিল্পী রানীর স্বামী। মাঝে মাঝে তিনিও কলেজে স্ত্রীর সাথে বা পরিবর্তে কাজ করতেন।
পুলিশ জানায়,মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কিশোর কলেজ ভবনের নীচতলায়  সিঁড়ির নিকট নৈশপ্রহরীর পাশে ঘুমিয়ে পড়ে।  বুধবার(২৩ সেপ্টেম্বর) সকালে নৈশপ্রহরী তাঁকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করলে ছাদে পানির ট্যাংকের উপরের রডের সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে। সকাল পৌনে ৯টার দিকে এ ব্যাপারে পুলিশে খবর দেয়া হলে পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে সকাল ১১ টার দিকে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসেন বলেন, প্রাথমিকভাবে পুলিশের ধারণা মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে কিশোর ছাদে উঠে আত্মহত্যা করে থাকতে পারেন। কয়েকদিন যাবৎ তিনি পাারিবারিক কলহের কারণে বিপর্যস্ত ছিলেন। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ  মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করেছে।  এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।


এ জাতীয় আরো খবর