বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

মোঃ সৈ য় দু ল ই স লা ম

  • শরতের রূপ
  • ২০২৬-০৯-১৭ ০৯:৪৮:০০

ঋতু যায় ঋতু আসে
ছয় ঋতু বারো মাসে,
শরতের দূর্বাঘাসে
মিটিমিটি শিশির হাসে।
সুরমা নদীর দুই কূলে 
দোলা দেয় কাশফুলে,
মাঝি যায় পাল তুলে 
মন কাড়ে শিউলি ফুলে।
শরতের নীল আকাশে
সাদা মেঘ উড়ে বাতাসে,
ভাদ্র আর আশ্বিন মাসে
খালে বিলে শাপলা হাসে।
শরতের রূপ দেখে
কতজনে কাব্য লেখে,
খোকা খুকি ছবি একেঁ
হৃদয় মাঝে দেয় রেখে।

 


এ জাতীয় আরো খবর