বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

সো মা না য়ে ক

  • জীবন মানে
  • ২০২৬-০৯-১৬ ১২:২৫:৫০

মনকেমনের রাস্তাগুলো জুড়ে 
ছড়িয়ে আছে তোমার স্মৃতিকথা 
এখন যখন একলা পথের পথিক 
ফিরে দেখি অতীত কথকতা।

হাঁটছি দু'জন জীবন সরণিতে 
কুড়িয়ে নিচ্ছি আলতো হাতে আলো
অলীক সুখে বুঁদ হয়ে রই, ভাবি-
তুমি বোধহয় বাসছো আমায় ভালো।

তুমি বোধহয় জড়াও আমায় বুকে 
তুমি বোধহয় আমায় ছাড়া একা 
তুমি বোধহয় আমার জন্য শুধু 
তোমার জন্য প্রেমিক জীবন শেখা।

ভালোবাসার মিথ্যে মোহে দেখো 
পার করেছি আলোকবর্ষ দূর
ঘোর কাটতেই তাকিয়ে দেখি, একি!
তোমার আমার মাঝে সমুদ্দুর।

সমুদ্দুর এর নোনা জলের ভিড়ে 
অর্ঘ্য দিলাম- অশ্রু কয়েক ফোঁটা 
কান্না হাসি, আঘাত ব্যাঘাত শেষে 
জীবন মানে, বুঝি - সমগ্রটা।
 


এ জাতীয় আরো খবর