খেলা খেলা খেলা চলে খেলা বিশ্বময়
কেউ খেলে ফুটবল কেউ ক্রিকেট করে জয়।
পুতুল নিয়ে খেলা খেলে ছোট্ট শিশু মন
জীবন নিয়ে খেলেন খেলা আপে নিরঞ্জন।
মন নিয়ে চলে আবার ভাঙ্গা-গড়ার খেলা
জয়-পরাজয় আছে খেলায় হাসি কান্নার মেলা।
ভবরঙ্গের খেলার মাঠে খেলার কি যে মানে?
যেজন খেলছেন খেলা সেজনই তাহা জানে।