ইচ্ছে করে মনের ঘরে লুকাই এসে রোজ
মনের দুয়ার এত দূরে পাই নাকো তার খোঁজ।।
চুপিচুপি ডাকি তারে আয় না কাছে আয়
বাতাস হয়ে ছুঁয়ে দেখি আকাশ সীমানায়।
পরির মতো দেখি তারে এমনই সাজগোজ।।
রাতের তারা বলে আমায় কারে এত চাই
চাঁদের মতো করে আলো পেয়ে যে হারাই।
আমিও চাই তারই মনে থাকবো যে হররোজ।।
পথের শেষে দেখে যদি দাঁড়িয়ে সে রয়
স্মৃতি মেদুর সুরগুলো ফের হয় যে মধুময়।
নিঝুম রাতে জোনাক আলায় চলবে মাস্তি-মোজ।।