বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

তি তা স

  • মনের জ্যোতি
  • ২০২৬-০৯-১৫ ২২:৫৭:৩৬

চারিদিকে আঁধার নেমেছে 
মেঘের আড়ালে রবির ছুটি !
পূর্ণিমাতে চাঁদকে দেখি 
সে জোৎস্না রাখে বন্ধকী।

মনকে শুধাই দীপ্তি কোথায়..
তমসা ছেয়েছে কেন?
মন হেসে কয় অন্তরেতে 
শুদ্ধতারই প্রলেপ আনো।

চারিদিকে পাপের বোঝা 
পুণ্য লুপ্ত প্রায় 
মনের জ্যোতির মশাল জ্বেলে 
এবার মানুষ হবি আয়।।
 


এ জাতীয় আরো খবর