মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

না স রি ন ই স লা ম

  • ন্যায়ের প্রশ্নে
  • ২০২৬-০৯-১৫ ১০:২৫:০৫

শোকের ছায়ায় বিমূর্ত নগরী
নিচ্ছিদ্র মারিছে পাশার দান,
ন্যায়ের প্রশ্নে হাতে হাত রেখে 
সকলে হবো যে আগুয়ান।

সকল বিবাদ ভূলে গিয়ে মোরা
সকলে হবো সকলের তরে,
নির্মল ধরণী সৃজনে নিরলস চেষ্টা
চালিয়ে যাই জনম'র পথ ধরে।

গগন হাসিবে জমিনের ঘোরে
পবনের তরে সমূদ্র তল ধরি, 
যত পথ ধাই ঈমানের সাথে তাই
সময়ের কালক্ষেপণ না করি।


এ জাতীয় আরো খবর